শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

চবিতে সংঘর্ষের ঘটনায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে টানা দুই দিনের সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের পর বিশেষ অভিযানে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের জোবরা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ইমরান হোসেন (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২), মো. রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও মো. দিদারুল আলম (৪৬)।

তারা সবাই হাটহাজারী উপজেলার বাসিন্দা। হাটহাজারী থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন জানান, চবিতে সংঘর্ষের ঘটনার পর মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরো প্রায় ১ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা দায়েরের পরপরই পুলিশের বিশেষ অভিযান শুরু হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। গ্রেপ্তারদের ১০ দিনের রিমান্ড চেয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৩০ আগস্ট রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশের সময় দারোয়ানের সঙ্গে বাগবিতন্ডার একপর্যায়ে মারধরের অভিযোগ করেন এক নারী শিক্ষার্থী। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ছুটে গেলে গ্রামবাসীর সঙ্গে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষ হয়।

এর জেরে ৩১ আগস্ট সারা দিন দফায় দফায় স্থানীয় ও চবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৪২১ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর