শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মদনে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৬

নেত্রকোনার মদনে ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মদন সদর ইউনিয়নের দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— উপজেলার কদমশ্রী মনিকা গ্রামের আবুল মিয়ার ছেলে মাহবুব (২৬), পরশখিলা গ্রামের ইসরাফিলের ছেলে হিরন মিয়া (২৭), তিয়শ্রী উত্তরপাড়ার কহোজ মিয়ার ছেলে মিলন শেখ (৩২), বৃ- বরিকান্দি গ্রামের ধনাই মিয়ার ছেলে আনোয়ার হোসেন আনু (২৮) ও মদন উত্তরপাড়া গ্রামের রুবেল মিয়া (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে মদন দক্ষিণ পাড়ার একটি ফিশারির ঘর থেকে ৪৯৮ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে একই এলাকায় অভিযান চালিয়ে রুবেল নামের আরেক ব্যবসায়ীকে ১০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, ‘পৃথক দুইটি অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজুর পর মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর