শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘মব’ সৃষ্টি করে যুবককে মারধর, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৩

‘মব’ সৃষ্টি করে জামাকাপড় ছিঁড়ে এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। এরই মধ্যে মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এক যুবক নীল টি-শার্ট পরে রয়েছেন। আর কয়েকজন উত্তেজিত লোক তার জামা টেনে ছিঁড়ে ফেলছেন আর মারধর করছেন।

মার থেকে বাঁচতে যুবকটি দৌড়াচ্ছিলেন আর বলছিলেন ‘আমাকে মারছেন কেন?’ আরো দেখা যায়, যুবকটি দৌড়ে কিছুদূর যাওয়ার পর উত্তেজিত জনতা তাকে ধরে ফেলে এবং কিল-ঘুষি মারতে থাকে। একজন বয়স্ক মহিলাকেও জুতা দিয়ে মারতে দেখা যায়।

এ সময় একজন বৃদ্ধ লোক যুবকটিকে মারধরের হাত থেকে বাঁচাতে এগিয়ে এলেও জনতা তাকে ছিনিয়ে নিয়ে মারতে থাকে। তখন ভিড় ঠেলে যুবকটিকে দৌড়ে পালাতে দেখা যায় ভিডিওতে।

তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। তার পরও ভাইরাল ভিডিও নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর