শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

স্কুলছাত্রীকে অপহরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৫

ফরিদপুরের মধুখালীতে নবম শ্রেণির এক ছাত্রী অপহরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফরিদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর শহর থেকে ভুক্তভোগীসহ তাকে আটক করা হয়। তিনি মাঝকান্দি গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।

ভুক্তভোগী উপজেলার রায়পুর ইউনিয়নের একটি বিদ্যালয়ের ছাত্রী। মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, ভুক্তভোগীর বাবা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০২, তারিখ: ১/৯/২০২৫)। মামলায় উল্লেখ করা হয়, গত ৩১ আগস্ট রাত ৮টার দিকে ভুক্তভোগী বাড়ির পাশে হাঁটতে বের হলে আর বাড়ি ফেরেনি। পরে জানতে পারেন একই এলাকার মো. ফরিদ মোল্লাসহ কয়েকজন তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোক্তার হোসেন অভিযান চালিয়ে ফরিদপুর শহর থেকে ওই ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী ফরিদ মোল্লাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। বর্তমানে ওই ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার মেডিক্যাল টেস্ট সম্পন্ন হয়েছে। অন্যদিকে ফরিদ মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ফরিদ মোল্লা নিষিদ্ধ ছাত্রলীগের মধুখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর