শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ঘুষ নেওয়ার অভিযোগে এসআইকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯

সাভারের আশুলিয়ায় জোনায়েদ (৫) নামে এক শিশু অপহরণের পর হত্যার ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। এর আগে রবিবার বিকেলে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এর প্রায় ২ মাস আগে আশুলিয়া থানায় যোগদান করেছিলেন এসআই মাসুদ রানা।

খোঁজ নিয়ে জানা যায়, নিখোঁজের ডায়েরির তদন্তের জন্য ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা আদায় করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মাসুদ রানা। টাকা আদায় করার পরেও তিনি কোনো ধরনের তদন্ত করেননি। এমনকি ভুক্তভোগী পরিবার তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি বিরক্ত হয়ে বলতেন, এই থানায় আরও ২০/২৫ জন নিখোঁজ রয়েছে। তাদের কেউ এতটা বিরক্ত করে না, যতটা আপনারা করছেন।

পুলিশি সেবা না পেয়ে পরবর্তীতে হতাশা নিয়ে র‍্যাবের সাথে যোগাযোগ করে নিখোঁজ জুনায়েদের পরিবার। এরপর নিখোঁজের ১৩ দিন পর শিশু জোনায়েদের হাড়গোড় উদ্ধার করে খুনি মোরসালীনকে গ্রেপ্তার করে র‍্যাব-৪।

এদিকে নিখোঁজ পরিবারের কাছে টাকা দাবি, দায়িত্বে অবহেলা ও টাকা আদায়ের বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে গত ৩০ আগস্ট সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে এসআই মাসুদ রানাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এ ছাড়া ওই এসআইয়ের বিরুদ্ধে নিরপরাধ ব্যক্তিকে চুরির মামলায় ফাঁসানোর অভিযোগও রয়েছে বলে দাবি করেছেন অপর এক ভুক্তভোগীর।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, এসআই মাসুদ রানা ডেঙ্গু আক্রান্ত হয়ে ছুটিতে ছিলেন। ছুটিতে থাকা অবস্থায় তাকে রবিবার প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর