শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দুই পরিবর্তন নিয়ে আজও ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আজ সিরিজ নিজেদের করে নেওয়ার লক্ষ্যে নামবেন লিটন দাস-তানজিদ হাসান তামিমরা।

সেই লক্ষ্যে টস জিতে প্রথম ম্যাচের মতো আজও ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক লিটন। একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

তারা দুজন হচ্ছেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব। দুজনকে জায়গা দিতে বেঞ্চ গরম করবেন শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন।

অন্যদিকে একাদশে এক পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। সিরিজ বাঁচানোর ম্যাচে টিম প্রিঙ্গেলকে বসিয়ে অলরাউন্ডার সিকান্দার জুলফিকারকে নিয়েছে ডাচরা।

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষটি আগামী ৩ সেপ্টেম্বর।

বাংলাদেশের একাদশ—তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

নেদারল্যান্ডসের একাদশ—স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, নোয়াহ ক্রোয়েস, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, শারিজ আহমেদ, ড্যানিয়েল ডোরাম ও সিকান্দার জুলফিকার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর