শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৭:২৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া হত্যা মামলায় স্ত্রী শাহিনুর আক্তারকে যাবজ্জীবন ও তাঁর প্রেমিক রিপন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম মাসুম।

দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত ব্যক্তির স্ত্রী শাহিনুর আক্তার (৩০) এবং শাহিনুরের প্রেমিক রিপন মিয়া (৪০)। রায় ঘোষণার সময় আসামি রিপন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। এ ঘটনায় স্ত্রী শাহিনুর আক্তার পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে শাহিনুর তার পরকীয়া প্রেমিক রিপনকে ঘরে প্রবেশ করান।

ঘুমন্ত স্বামীকে প্রথমে বৈদ্যুতিক শক দিয়ে অচেতন করা হয়, এরপর বাথরুমে নিয়ে বালতির পানিতে ডুবিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর রিপন পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই সোলায়মান বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম জানান, আদালত প্রমাণের ভিত্তিতে আসামিদের সাজা দিয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর