শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

এবার এয়ার ইন্ডিয়া বিমানের ইঞ্জিনে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৭:১৪

ভারতে দিল্লি থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে রবিবার সকালে দিল্লিতে জরুরি অবতরণ করানো হয়েছে। উড্ডয়নের আধাঘণ্টারও বেশি সময় পর ডান দিকের ইঞ্জিনে আগুনের সংকেত পাওয়া গেলে পাইলট এ সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এ৩২০ নিও মডেলের উড়োজাহাজটির একটি ইঞ্জিন বন্ধ করে নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করানো হয়। ৯০ জনেরও বেশি যাত্রী নিয়ে স্থানীয় সময় সকাল প্রায় ৬টা ১৫ মিনিটে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় বলে নিশ্চিত করেছে এক সূত্র।

এআই২৯১৩ ফ্লাইট পরিচালনাকারী এ বিমানটিকে পরিদর্শনের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে। এয়ার ইন্ডিয়া বলেছে, ‘৩১ আগস্ট দিল্লি থেকে ইন্দোরগামী এআই২৯১৩ ফ্লাইটটিতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ডান দিকের ইঞ্জিনে আগুনের সংকেত মেলে। নিয়ম মেনে ককপিট ক্রুরা ইঞ্জিন বন্ধ করে দেয় ও বিমানটিকে নিরাপদে দিল্লিতে ফিরিয়ে আনে।’

বিকল্প বিমানের মাধ্যমে যাত্রীদের ইন্দোর পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এয়ারলাইনটি।ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে তারা। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে প্রযুক্তিগত জটিলতার ঘটনা ঘটেছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর