শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ওভারে ৬ ছক্কা, শেষ ২ ওভারে ৬৯ রান নিলেন ভারতীয় ব্যাটার

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৭:০৬

ওভারে ছয় ছক্কা আগেও দেখেছে বিশ্ব ক্রিকেট। সঙ্গে এক ইনিংসে সর্বোচ্চ ১৯ ছক্কাও দেখেছেন দর্শক-সমর্থকরা। এ বছরের মেজর লিগ ক্রিকেটে ১৯ ছক্কা হাঁকান নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেন। তাতে ১১ ছক্কা আর কী এমন! তবে ওভারে ছয় ছক্কা এবং মোট ১১টি হাঁকিয়ে বিধ্বংসী এক রূপ দেখিয়েছেন সালমান নিঝার।

নামটা শুনে অপরিচিত লাগছে তাই তো? তবে গতকাল তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে যা করেছেন তাতে তার খোঁজ খবর রাখতেই হতে পারে অনেককে। শেষ বৈধ ১২ বলে ১১ ছক্কা হাঁকিয়ে যে হইচই ফেলে দিয়েছেন বিশ্ব ক্রিকেটে।

কেরালা ক্রিকেট লিগে আদানি ত্রিবান্দ্রম রয়্যালসের বিপক্ষে এই বিধ্বংসী ইনিংস খেলেছেন নিঝার। শেষ দুই ওভারে এই তাণ্ডব চালিয়েছেন ক্যালিকট গ্লোবস্টারসের এই ব্যাটার।

১৯তম ওভারে বাসিল থাম্পিকে ছয় ছক্কা মারার খুব কাছে গিয়ে পারেননি শেষ বলে ১ নেওয়াতে। তবে শেষ ওভারে সেই স্বাদ পূরণ করেছেন ২৮ বছর বয়সী ব্যাটার। অভিজিৎ প্রবীণকে ঠিকই ছয় ছক্কা হাঁকান তিনি। হতে পারত ৭টাও।

তবে নো বলে ২ রান নেওয়ায় তা আর হয়নি। সব মিলিয়ে শেষ ওভারে ৪০ রান দিয়েছেন অভিজিৎ। সালমান নিয়েছেন ৩৮। আর বাকি ২ রান ওয়াইড। আর আগের ওভারের ৩১ রানসহ সব মিলিয়ে শেষ দুই ওভারে মোট রান হয় ৭১।

এমন ঝোড়ো ইনিংস শুরুর আগে তার স্কোর ছিল ১৩ বলে ১৭। আর শেষ সেই একই ব্যাটারই শেষ ১৩ বলে নিয়েছেন ৬৯ রান। সব মিলিয়ে ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি।

সালমানের বিধ্বংসী ইনিংসের দিনে জয়ও পেয়েছে তার দল ক্যালিকট। প্রতিপক্ষকে ১৮৭ রানের লক্ষ্য দিলে ত্রিবান্দ্রম ১৭৩ রানে গুটিয়ে যায়। তাতে ১৩ রানের জয় পায় ক্যালিকট।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর