শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মোদির পর এবার চীনে পৌঁছেছেন পুতিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৫:৫১

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৫তম রাষ্ট্রপ্রধান পরিষদের বৈঠকে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনে পৌঁছেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়েছে। চীনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। রুশ বার্তা সংস্থা তাস এ দৃশ্য সরাসরি সম্প্রচার করেছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘ইতিহাসের সেরা পর্যায়ে’ আছে। দুই দেশের সম্পর্ককে তারা বলেছে সবচেয়ে ‘স্থিতিশীল, পরিণত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’।

দুই দিনের এই শীর্ষ সম্মেলনে প্রায় ২০ দেশের নেতা অংশ নিচ্ছেন। সম্মেলনটি আয়োজন করছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)।

২০০১ সালে ছয়টি ইউরেশীয় দেশের মধ্যে গঠিত সংগঠনটি এখন ১০ স্থায়ী সদস্য ও ১৬টি পর্যবেক্ষক দেশ নিয়ে বিস্তৃত। সন্ত্রাস দমন ও নিরাপত্তার পাশাপাশি সংগঠনটি এখন অর্থনৈতিক ও সামরিক সহযোগিতাও করে আসছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর