শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মালয়েশিয়ায় নিম্নদক্ষ শ্রমিক প্রেরণে শীর্ষে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৫, ১৫:২৭

মালয়েশিয়ায় বৈদেশিক শ্রমবাজারে নিম্নদক্ষ শ্রমিক প্রেরণকারী দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। চলতি বছরের জুনের শেষ নাগাদ দেশটিতে বৈধ অস্থায়ী কাজের ভিসা (পিএলকেএস) নিয়ে কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন, যা মালয়েশিয়ার মোট বৈদেশিক শ্রমশক্তির ৩৭ শতাংশ।

দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, গত ২৫ আগস্ট পার্লামেন্টে প্রকাশিত সংসদ সদস্য হাসান করিমের প্রশ্নের জবাবে লিখিত উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২০২২ সালে কোভিড-১৯ মহামারির পর সীমান্ত পুনরায় খোলার সময় ৪৯ হাজার ৩৫৩ জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করে। এরপর ২০২৩ সালে বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে সরকার বিদেশি শ্রমিক নিয়োগে শিথিলতা পরিকল্পনা চালু করে।

এই পরিকল্পনার আওতায় নতুন করে আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় আসে।

সংসদে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন বাংলাদেশি পিএলকেএস ভিসাধারী শ্রমিককে নিয়োগকর্তারা দেশে ফেরত পাঠিয়েছে। এছাড়া, ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অতিরিক্ত সময় অবস্থানের অপরাধে ২০২২ ও ২০২৩ সালে মোট ৭৯০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী।

পার্লামেন্টে পাশির গুদাংয়ের পাকাতান হারাপানের সংসদ সদস্য হাসান করিমের প্রশ্নের জবাবে উপস্থাপন করা হয়।

তিনি জানতে চেয়েছিলেন, ২০২২ ও ২০২৩ সালে কতজন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় আনা হয়েছে, তাদের মধ্যে কতজন বৈধভাবে কর্মরত, কতজন অবৈধ অভিবাসীতে পরিণত হয়েছে এবং কতজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর