শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

গরমে স্বস্তি খুঁজতে ঠাণ্ডা পানি, স্বাস্থ্যঝুঁকি কতটা?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৭:৫১

গ্রীষ্মের তীব্র দাবদাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন এক গ্লাস ঠাণ্ডা পানি যেন মুহূর্তের স্বস্তি এনে দেয়। বাইরে থেকে ঘেমে এসে বা প্রচণ্ড রোদের ক্লান্তি দূর করতে অনেকেই ফ্রিজের ঠাণ্ডা পানি বা বরফ দেওয়া পানীয় পান করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস সাময়িক আরাম দিলেও শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

হজমে বাধা

চিকিৎসকদের মতে, ঠাণ্ডা পানি হজম প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলে। প্রচণ্ড গরমে শরীর যখন অতিরিক্ত গরম থাকে, তখন ঠাণ্ডা পানি পান করলে পাকস্থলীর রক্তনালিগুলো সংকুচিত হয়ে যায়। এর ফলে খাবার হজম হতে বেশি সময় লাগে এবং হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। বিশেষ করে তৈলাক্ত খাবারের পর ঠাণ্ডা পানি পান করলে চর্বি জমে যেতে পারে, যা হজমের সমস্যাকে আরো জটিল করে তোলে।

গলা ও শ্বাসযন্ত্রের সংক্রমণ

রোদ থেকে এসে হঠাৎ ঠাণ্ডা পানি পান করলে গলাব্যথা, সর্দি-কাশি ও টনসিলের সমস্যা বেড়ে যেতে পারে। এটি শ্বাসযন্ত্রে অতিরিক্ত শ্লেষ্মা বা মিউকাস তৈরি করে, যা শ্বাস-প্রশ্বাসে বাধা দেয় এবং বিভিন্ন ধরনের সংক্রমণের ঝুঁকি বাড়ায়। যাদের ঠাণ্ডার ধাত আছে বা অ্যাজমার সমস্যা আছে, তাদের জন্য এই অভ্যাস খুবই ঝুঁকিপূর্ণ।
হৃৎপিণ্ডের ওপর প্রভাব

কিছু গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ঠাণ্ডা পানি হৃৎপিণ্ডের গতি কমিয়ে দিতে পারে। এটি ভেগাস নার্ভকে উদ্দীপিত করে, যা হৃৎস্পন্দনের গতি নিয়ন্ত্রণ করে।

ভেগাস নার্ভের ওপর ঠাণ্ডা পানির প্রভাবের কারণে হৃৎপিণ্ডের গতি কমে যেতে পারে, যা বিশেষত হৃদরোগীদের জন্য বিপদজনক।
দাঁতের ক্ষতি

ঠাণ্ডা পানি দাঁতের এনামেল বা বাইরের আবরণকে ক্ষতিগ্রস্ত করতে পারে। গরম থেকে ঠাণ্ডা পানির সংস্পর্শে এলে দাঁতের বহিরাবরণ সংকুচিত হয়, যা এনামেলে ফাটল ধরাতে পারে। এর ফলে দাঁতে শিরশিরানি ও সংবেদনশীলতা বেড়ে যায়।

পানিশূন্যতার ঝুঁকি

ঠাণ্ডা পানি দ্রুত তৃষ্ণা মেটায়, ফলে মনে হতে পারে যে শরীরের পানির চাহিদা পূরণ হয়ে গেছে। কিন্তু অনেক ক্ষেত্রে শরীর আসলে পর্যাপ্ত পানি পায় না। এই ভুল ধারণার কারণে শরীরে পানিশূন্যতা তৈরি হতে পারে, যা শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে।

মাইগ্রেন ও মাথা ব্যথার কারণ

যারা মাইগ্রেন বা মাথাব্যথার সমস্যায় ভোগেন, তাদের জন্য ঠাণ্ডা পানি বিপদ ডেকে আনতে পারে। ঠাণ্ডা পানি পান করলে মস্তিষ্কের রক্তনালিগুলো হঠাৎ সংকুচিত হয়, যা মাইগ্রেন বা মাথাব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ

বিশেষজ্ঞরা বলছেন, গরমে সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই, তবে তা স্বাভাবিক তাপমাত্রার বা হালকা ঠাণ্ডা হওয়া উচিত। বাইরে থেকে এসে সঙ্গে সঙ্গে ঠাণ্ডা পানি পান না করে কিছুটা বিশ্রাম নিয়ে ঘরের তাপমাত্রার পানি পান করা বুদ্ধিমানের কাজ। এছাড়া, দিনে ৮-১০ গ্লাস পানি পান নিশ্চিত করতে হালকা লেবুর শরবত, ডাবের পানি বা ফলের রস পান করা যেতে পারে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর