শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হাতে বৃদ্ধ খুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৮:১৮

কুমিল্লার হোমনায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে রফিকুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত ছুনু মিয়ার ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত অলেক মিয়া নামে একজনকে স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তিনি একই বাড়ির মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও নিহতের চাচাতো ভাই।

নিহতের স্ত্রী রাশিদা বেগম বলেন, ‘রবিবার সকালে আমার স্বামী পঞ্চবটি ওষুধ আনতে গেলে পরিকল্পিতভাবে তার ওপর সন্ত্রাসীরা হামলা করে। তারা আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।

আমার স্বামীকে হত্যার পর তারা আবার আমাদের বাড়িতে দলবল নিয়ে হামলা চালায়। যারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের বিচার চাই।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি জমিসংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলামকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর