শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দাঁতের সুরক্ষা মিলবে চুল দিয়ে তৈরি টুথপেস্টে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৭:৫৬

আপনার নিজের চুল থেকে তৈরি টুথপেস্ট আপনার ক্ষতিগ্রস্ত দাঁতকে মেরামত করতে ও সুরক্ষা দিতে পারে—এমনটাই বলছেন যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানীরা।

তারা খুঁজে পেয়েছেন, চুল, ত্বক ও পশম থেকে পাওয়া কেরাটিন দাঁতের এনামেল মেরামত করতে পারে। পাশাপাশি এই টুথপেস্ট দাঁতের ক্ষয়ের প্রাথমিক ধাপগুলো থামাতে পারে।

গবেষণায় দেখা গেছে, মানুষের মুখের লালায় থাকা খনিজের সঙ্গে ওই কেরাটিন মিশে দাঁতের ওপর একটি প্রাকৃতিক এনামেলের মতো সুরক্ষা আবরণ তৈরি করে।

গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ও পিএইচডি গবেষক সারা গামেয়া বলেন, ‘বর্তমান দাঁতের চিকিৎসায় আমূল পরিবর্তন আনার মতো বিকল্প এই কেরাটিন। এ প্রযুক্তি জীববিজ্ঞান ও দাঁতের চিকিৎসার মাঝের ব্যবধান কমিয়ে এনেছে। এ ছাড়া এটি এমন এক পরিবেশবান্ধব উপাদান, যা শরীরের স্বাভাবিক প্রক্রিয়ার মতো কাজ করে।’

তিনি আরো বলেন, ‘এটি যে কেবল চুল ও ত্বকের মতো জীববর্জ্য থেকে সংগ্রহ করা হয়, তা নয়। দাঁতের চিকিৎসায় ব্যবহৃত প্রচলিত রেজিনের প্রয়োজনীয়তাও এটি দূর করে। রেজিন সাধারণত বিষাক্ত ও কম টেকসই।’

অ্যাডভান্সড হেলথকেয়ার ম্যাটেরিয়ালস জার্নালে প্রকাশিত এ গবেষণায় বলা হয়েছে, বিজ্ঞানীরা পশম বা লোম থেকে কেরাটিন সংগ্রহ করেছিলেন। তারা আবিষ্কার করেন, দাঁতের গায়ে যখন কেরাটিন লাগানো হয়, তখন তা লালায় থাকা প্রাকৃতিক খনিজের সংস্পর্শে এসে একটি সুশৃঙ্খল স্ফটিকের মতো কাঠামো তৈরি করে।

এটি তখন দাঁতের আসল এনামেলের মতোই দেখতে হয় ও ঠিক তেমনভাবেই সুরক্ষা দেয়।
বিজ্ঞানীরা বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে ওই স্ফটিকের মতো কাঠামো ক্যালসিয়াম ও ফসফেট আয়নকে আকর্ষণ করে ও ধীরে ধীরে দাঁতের চারপাশে এনামেলের মতো একটি সুরক্ষা আবরণ তৈরি করে।

অ্যাসিডিক খাবার ও পানীয়, ঠিকমতো দাঁত না মাজা এবং বয়সের কারণে দাঁতের এনামেল ক্ষয় ও নষ্ট হয়। ফলে দাঁতে সেনসিটিভিটি বা স্পর্শকাতর হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়, ব্যথা হয় ও শেষে দাঁত পড়েও যেতে পারে।

কিংস কলেজ লন্ডনের সিনিয়র লেখক ও প্রোস্থোডন্টিক্স কনসালটেন্ট ড. শেরিফ এলশারকাওয়ি বলেন, ‘হাড় ও চুলের মতো এনামেল নতুন করে হয় না।

একবার হারালে, তা চিরতরেই হারিয়ে যায়। আমরা এখন এমন এক যুগে প্রবেশ করছি যেখানে বায়োটেকনোলজি শুধু রোগের উপসর্গ কমাচ্ছে না, বরং শরীরের নিজস্ব উপাদান ব্যবহার করেই শরীরের স্বাভাবিক কার্যকারিতা ফিরিয়ে আনছে।’

তিনি আরো বলেন, ‘এ প্রযুক্তির আরো উন্নত হলে ও ঠিকঠাক শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কাজ করলে আমরা হয়তো দ্রুতই সাধারণ চুল কাটার মাধ্যমেই দাঁতের জন্য আরো মজবুত এনামেল তৈরি করতে পারব।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর