শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ঢেঁড়স খেলেই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, খেতে হবে যেভাবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৭:৪৯

আধুনিক জীবনযাপনের ফলে আমাদের দেহে বৃদ্ধি পাওয়া রোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই ডায়াবেটিসে ভুগছেন। তবে খাদ্যাভ্যাস ও অনেক আয়ুর্বেদিক জিনিসের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়।

মানুষ রক্তে সুগার নিয়ন্ত্রণের জন্য অনেক কিছু করে। কিন্তু কখনো কখনো এর উল্লেখযোগ্য কোনো প্রভাব দেখা যায় না। আজ আমরা জানাব এমন একটি সবজির কথা, যা ডায়াবেটিক রোগীদের জন্য ওষুধ হিসেবে কাজ করে। আর সেটি হচ্ছে ঢেঁড়স। রক্তে সুগার কমাতে এই সবজিতে রয়েছে অনেক উপাদান।

আপনিও যদি ডায়াবেটিক রোগে আক্রান্ত হোন, তাহলে অবশ্যই ঢেঁড়স খান। তবে, ডায়াবেটিসে ঢেঁড়স কিভাবে খাবেন, তা জানা গুরুত্বপূর্ণ। চলুন, তাহলে জেনে নেওয়া যাক—

বেশিরভাগ বাড়িতে ঢেঁড়স রান্না করে খাওয়া হয়। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চাইলে ঢেঁড়শ কাঁচা খাওয়া উচিত।

এই সবজিতে উপস্থিত ফাইবার ডায়াবেটিক রোগীদের জন্য খুবই উপকারী। এমন পরিস্থিতিতে কোনো চিন্তা ছাড়াই ঢেঁড়শ খাওয়া উচিত।

ঢেঁড়সের পানি তৈরির পদ্ধতি

২-৪টি ঢেঁড়স ভালো করে ধুয়ে নিন। ঢেঁড়সের সামনে ও পেছনে কেটে নিন। কাটার পর, একটি আঠালো জিনিস বেরিয়ে আসে।

কাটা ঢেঁড়সগুলো এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে ঢেঁড়স পানির গ্লাস থেকে বের করে খালি পেটে এই পানি খেয়ে নিন।

টাইপ-২ ডায়াবেটিসে ঢেঁড়স কিভাবে উপকারী

ডায়াবেটিক রোগীদের কম গ্লাইসেমিক সূচকযুক্ত সবজি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢেঁড়সে মাত্র ২০% গ্লাইসেমিক সূচক পাওয়া যায়। তাই, এটি টাইপ-২ ডায়াবেটিক রোগীদের জন্য ভালো বলে বিবেচিত হয়। ঢেঁড়স খাওয়া কেবল ডায়াবেটিসের জন্য নয়, কিডনি রোগীদের জন্যও উপকারী বলে মনে করা হয়।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর