শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ইসিতে রুমিন ফারহানা অনুসারীদের সঙ্গে এনসিপি নেতার হাতাহাতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৬:৫০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ সংক্রান্ত দাবি-আপত্তি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানি চলাকালে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রুমিন ফারহানা অনুসারী ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।

আজ রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় নির্বাচন কমিশন (ইসি) ভবনে অনুষ্ঠিত শুনানি পর্বের এক পর্যায়ে উভয়পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। এ সময় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা।

পরবর্তীতে তা হাতাহাতিতে গড়ায়। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

আজ রবিবার ২৪ আগস্ট যেসব আসনের সীমানাসংক্রান্ত দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়, তার মধ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩।

ব্যারিস্টার রুমিন ফারহানা শুনানিতে অংশ নিয়ে ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। অন্যদিকে খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন কয়েকজন।

এ সময় শুনানিতে অংশ নেওয়া খসড়ার বিপক্ষে থাকা ব্যক্তিরা বলেন, বিজয়নগর উপজেলা থেকে বুধস্তি, চান্দুয়া ও হরষপুরকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। বিজয়নগর উপজেলাকে অখণ্ড রাখার দাবি জানান তারা।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর