শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

১২ জেলা প্লাবিত হতে পারে, পাউবোর সতর্কতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৫, ১৭:৪৮

দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে দেশের ১২টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার ২১ আগস্ট বন্য পরিস্থিতির পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, তিস্তা নদীর পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে।

তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী দুই দিনে নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

ফেনী, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখালি খাল নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে ও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এই সময়ে ফেনী, চট্রগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বর্ণিত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এ ছাড়া সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুবাছরা, যাদুকাটা, ঝালুখালি, মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও এই সময়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এসময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বর্ণিত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

এর কারণে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। যার প্রভাবে আজ বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্ব দিকের রাজ্যগুলোর ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে মাঝারি থেকা ভারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে কমপক্ষে আগামী ৩ দিন (শনিবার পর্যন্ত)।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর