শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

১১৬ বছরে পা রাখলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৫, ১৭:২৮

ব্রিটিশ নাগরিক এথেল ক্যাটারহ্যাম বৃহস্পতিবার তার ১১৬তম জন্মদিন উদযাপন করেছেন। কয়েক মাস আগে ব্রাজিলের ইনা ক্যানাবারো লুকাসের মৃত্যু হলে এথেল আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাব অর্জন করেন।

প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পাঁচ বছর আগে তার জন্ম। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের শিপটন বেলিঙ্গার গ্রামে ১৯০৯ সালের ২১ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি।

বর্তমানে ক্যাটারহ্যাম লন্ডনের দক্ষিণে সারেতে একটি কেয়ার হোমে থাকেন। হোম কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবার নিয়ে নীরবে নিজের মতো করে জন্মদিন পালন করেছেন এথেল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, ইতিহাসের সবচেয়ে দীর্ঘায়ু ব্যক্তি ছিলেন ফরাসি নারী জিন ক্যালমেন্ট। তিনি ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন।

১৯৯৭ সালে তার মৃত্যু হয়। তবে বর্তমানে জীবিতদের মধ্যে এথেল ক্যাটারহ্যাম সর্বাধিক বয়স্ক। তার দীর্ঘায়ুর রহস্য সম্পর্কে তিনি হাস্যরস করে বলেন, ‘আমি কখনো কারো সঙ্গে তর্ক করি না! শুধু শুনি আর যা পছন্দ করি তা-ই করি।’ তার তিন নাতি-নাতনি ও পাঁচ প্রপৌত্র রয়েছে।

গত বছর তিনি রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ১১৫তম জন্মদিনে অভিনন্দন চিঠি পেয়েছিলেন। তার প্রপিতামহী ছিলেন রাজা সপ্তম এডওয়ার্ডের শেষ জীবিত প্রজা।

এথেল ১০০ বছর বয়সে গাড়ি চালানো বন্ধ করেন। ২০২০ সালে ১১০ বছর বয়সে তিনি কোভিড আক্রান্ত হয়েও সুস্থ হয়ে ওঠেন। ব্রিটিশ জন টিনিসউড ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে ৮ মাস খেতাব ধরে রেখেছিলেন। তবে গত নভেম্বরে ১১২ বছর বয়সে তার মৃত্যু হয়।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর