শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘মিষ্টি খাওয়ার’ কথা বলে প্রতিবন্ধীদের থেকে টাকা নেন ইউপি সদস্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৬:৫২

যশোরের অভয়নগরে নূরজাহান বেগম নামে সংরক্ষিত আসনের এক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধীদের ভাতা থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ইউপি সদস্য নূরজাহান বেগম উপজেলার পায়রা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য। মিষ্টি খাওয়ার কথা বলে দুই থেকে পাঁচ হাজার টাকা আদায় করেছেন তিনি। নিজের মেয়ের নামেও করেছেন ৩০ কেজি চালের কার্ড।

ভুক্তভোগীরা জানায়, সম্প্রতি ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভাতাভোগীদের মাঝে ভাতার টাকা বিতরণ করেন ইউপি সদস্য নূরজাহান বেগম। বিতরণের সময় প্রতিবন্ধী ভাতাভোগীদের কাছ থেকে জনপ্রতি দুই থেকে পাঁচ হাজার টাকা আদায় করেন। টাকা আদায়ের কারণ জানতে চাইলে কার্ড করিয়ে দেওয়া বাবদ মিষ্টি খাওয়ার জন্য এই টাকা নিচ্ছেন বলে জানান তিনি।

পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের শ্রবণ প্রতিবন্ধী তানিয়া খাতুনের স্বামী সাইফুল ইসলাম বলেন, ‘স্ত্রীর নামে ভাতার ১০ হাজার টাকা উত্তোলনের পর ইউপি সদস্য নূরজাহান বেগমকে পাঁচ হাজার টাকা দিতে হয়েছে।

টাকা না দিলে ভাতা মিলবে না এই কথা বলার পর ভয়ে তাকে টাকা দিয়েছি।’ একই গ্রামের শারীরিক প্রতিবন্ধী নাজমুল ইসলাম বলেন, ‘মিষ্টি খাওয়ার কথা বলে আমার কাছ থেকে নগদ দুই হাজার টাকা নিয়েছেন ইউপি সদস্য নূরজাহান বেগম।’

একই অভিযোগ করেন ওই ওয়ার্ডের অনেক প্রতিবন্ধী। এলাকাবাসী জানায়, নির্বাচিত হওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেছেন ইউপি সদস্য নূরজাহান বেগম।

তিনি প্রতিবন্ধীদের ভাতার টাকা জোরপূর্বক কিভাবে আদায় করেন। শুধু তা-ই নয়, নিজের মেয়ে উর্মি জাহানের নামে ভিজিডির ৩০ কেজি চালের কার্ড করেছেন তিনি। এ ধরনের ইউপি সদস্যের পদ বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা না হলে গ্রামের অসহায় মানুষ প্রতিনিয়ত প্রতারিত হতে থাকবে।
অভিযুক্ত ইউপি সদস্য নূর জাহান বেগম সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।’

পরে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার প্রমাণ দিলে তিনি সব অভিযোগ স্বীকার করে ‘সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

’অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল কালের কণ্ঠকে বলেন, ‘ইউপি সদস্য নূরজাহান বেগমের বিরুদ্ধে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর