শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

লিবিয়ায় শ্রমিকের সামনে সিংহ ছেড়ে দিলেন মালিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৫:২৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ব্যাপক আলোড়ন তুলেছে ব্যবহারকারীদের মধ্যে। ভিডিওতে দেখা যায়, এক লিবিয়ান কৃষক তার খামারের মিশরীয় শ্রমিকের সামনে সিংহ ছেড়ে দেন।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মালিক প্রথমে শ্রমিককে সিংহকে চুমু খেতে বলেন। সিংহ এগিয়ে আসতেই আতঙ্কে পালাতে থাকেন শ্রমিক।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে এটিকে শ্রমিকের জীবনের সঙ্গে নিষ্ঠুর খেলা বলে আখ্যা দিয়েছেন।

লিবিয়ার কর্তৃপক্ষ এখনো এ ঘটনার সত্যতা নিশ্চিত বা কোনো পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়নি। তবে ভিডিও ঘিরে দেশটিতে শ্রমিক নিরাপত্তা, বন্যপ্রাণী নিয়ন্ত্রণ ও আইনগত জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মানুষের জীবন ঝুঁকিতে ফেলার মতো ঘটনার তাৎক্ষণিক তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন অনেকে।

এর আগে একাধিকবার লিবিয়ায় অভিবাসী শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণের খবর প্রকাশ পেয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে যে, দেশটিতে বিদেশি শ্রমিকরা নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের ঝুঁকিতে রয়েছেন। মানবপাচার, শোষণ ও নির্যাতনের অভিযোগ নতুন কিছু নয়।

কিন্তু এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেয়ায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখনও লিবিয়ার জন্য বড় চ্যালেঞ্জ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর