শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পিরোজপুরে বিয়ের দাবিতে নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৬:৪৮

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৫ বছর বয়সি এক নারীকে বিয়ের দাবিতে তার বাড়িতে আবুল কাসেম মুন্সি (৭৫) নামে এক বৃদ্ধ অনশন করেছেন। গত শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই নারীর বাড়িতে অনশন করেন তিনি।

জানা যায়, ওই বৃদ্ধ উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলী মুন্সির ছেলে। বেশ কিছুদিন আগে তার স্ত্রী মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে আবুল কাশেম মুন্সি বলেন, ‘আমার স্ত্রীর মৃত্যুর পর বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি। মাস দুয়েক আগে মাহিনুরের সঙ্গে আমার দেখা হয়। আমি তাকে বিয়ের প্রস্তাব দিলে সে বিয়েতে রাজি হয়। সেই সুবাদে সে বিভিন্ন সময়ে আমার কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা নেয়।

’তিনি আরো বলেন, ‘কিছু দিন আগ থেকে হঠাৎ কোনো কারণ ছাড়া মাহিনুর আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে। আমি তার বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেয়। এক পর্যায়ে আমি প্রায় ৪ থেকে ৫ দিন খোঁজাখুঁজির পর মাহিনুরের বাড়িতে আসি।’

এলাকাবাসী জানান, মাহিনুরের বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করেন। তার কঠিন শাস্তি হওয়া উচিত।
মাহিনুর আত্মগোপনে থাকায় এ বিষয়ে তার সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। তবে তার সঙ্গে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামের ৯ নম্বর ইউপি সদস্য পলাশ ফকির জানান, ওই নারী এবং বৃদ্ধ উভয়েই একাধিক বিয়ে করেছেন। বৃদ্ধ আবুল কাশেম এখন আর অনশনে নেই বলেও জানান তিনি।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর