শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রেমিক যুগলের আপত্তিকর ভিডিও ধারণ, দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৮:১৪

কুমিল্লার চান্দিনায় একটি চারতলা বাসার ছাদে আপত্তিকর অবস্থায় এক প্রেমিক যুগলের ভিডিও ধারণ করার অভিযোগে সোহেল নামের এক দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে গত শনিবার (১৬ আগস্ট) রাত ৯টায় চান্দিনা উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোডের একটি বাসায় ওই ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া দেবীদ্বার উপজেলার সুলতপুর ইউনিয়নের সুলতানপুর (গজারিয়া) গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে।

তিনি চান্দিনা পল্লী বিদ্যুৎ রোডের ইসলাম ট্রেডার্স নামের একটি ফার্মে দারোয়ানের চাকরি করতেন। শনিবার রাতে ইসলাম ট্রেডার্স এর মালিক শিহাব মিয়ার বাসায় ওই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই বাসার নিচতলায় ভাড়ায় বসবাস করেন মাকসুদা আক্তার খুকি নামের এক নারী। তিনি স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে সেবিকা হিসেবে কাজ করেন।

বড় বোন রত্না বেগম ও তার ছেলে আহাদ মিয়া (১৭) পার্শ্ববর্তী কোরপাই সাদাত জুট মিলের শ্রমিক। কাজের সুবাদে ওই মিলের নারী শ্রমিক ফেরদৌসী আক্তারে (২০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আহাদের। গত শনিবার রাত ৮টার দিকে প্রেমিকা ফেরদৌসীকে নিয়ে খালার বাসায় আসে আহাদ। ওই সময় তার খালা হাসপাতালে থাকায় বাসার ছাদে যায় ওই প্রেমিক যুগল।

এক পর্যায়ে দারোয়ান সোহেল বাসার ছাদে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ ধারণ করে। এ সময় প্রেমিক যুগলের সঙ্গে সোহেলের ধস্তাধস্তির এক পর্যায়ে সোহেকে ছাদ থেকে নিচে ফেলে দেয় তারা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সোহেলের মৃত্যু হয়।

নিহত সোহেলের নিকট আত্মীয় আনিছ জানান, প্রেমিক যুগলের আপত্তিকর ভিডিও ধারণ করায় সোহেলের উপর তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বাসার ছাদ থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেয় তারা।

বাসার মালিক শিহাব বলেন, ‘শনিবার রাতে খবর পেয়ে আমি ঢাকা থেকে চান্দিনার বাসায় আসি। পরে পুলিশ আমাকে ঘটনার বিস্তারিত জানান। ওই প্রেমিক যুগলের কাউকেই আমি চিনি না। আর নিহত সোহেল আমার ফার্মে দারোয়ানের চাকরি করত।’

আহাদ মিয়ার খালা মাকসুদা আক্তার খুকি বলেন, ‘আমি হাসপাতালে যাওয়ার সময় বাসায় তালা দিয়ে যাই। রাত ৯টার দিকে বাসায় এসে দেখি এখানে অনেক মানুষ। পরে তাদের কাছ থেকে আমি ঘটনাটি শুনতে পাই। এ সময় আমি আমার বোনের ছেলে ও ওই মেয়েকে বাসায় পাইনি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ‘শনিবার রাতের ওই ঘটনার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তখন আহতের পরিবার জানায়, চিকিৎসা শেষে তারা থানায় অভিযোগ করবে। সোমবার সকালে আহত ওই যুবকের মুত্যু হলে আমরা ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু নিহতের মা মামলা করবে না বলে জানিয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর