শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সাবেক ৪ এমপিসহ ২৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৭:৪৯

ফেনীর সাবেক চার সংসদ সদস্যসহ ২৬৪ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরো একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে।

গতকাল রবিবার (১৭ আগস্ট) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশের আদালতে মামলাটি করেন ব্যবসায়ী মো. জামাল উদ্দিন গাজী। আদালত এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, মামলায় ফেনী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করা হয়েছে।

এ ছাড়া সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, শিরীন আকতারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাদের আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, বাদী জামাল উদ্দিন গাজী গত বছর ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র হাতে মিছিল নিয়ে গুলি চালাতে এগিয়ে আসেন। প্রাণ বাঁচাতে বাদী মহিপাল চৌধুরী বাড়ি সড়কের দিকে গেলে আসামি ও তাদের সহযোগীরা রাইফেল ও শটগান দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালান।

এতে তার দুই পায়ে, দুই হাতে ও শরীরের বিভিন্ন স্থানে মোট ৯টি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা লাঠি, রড ও রাইফেলের বাট দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেন। পরে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে কয়েকটি বুলেট অপসারণ করা হয়েছে। বাদী লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন, দীর্ঘদিন চিকিৎসাজনিত কারণে মামলা করতে দেরি হয়েছে। এ ছাড়া গত ২৬ জুন ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি। ফেনী মডেল থানার ওসি তাকে জানান, ওপর থেকে নির্দেশ আছে ৪ আগস্টের কোনো মামলা নেওয়া যাবে না। এতে তিনি নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

মামলার বাদী জামাল উদ্দিন গাজী জানান, আমার শরীরে নয়টি গুলি লেগেছিল। এখনো একটি অস্ত্রোপচার বাকি রয়েছে। অসুস্থতার কারণে মামলার আবেদন করেও কোনো পদক্ষেপ না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতে মামলা করতে বাধ্য হয়েছি।

অন্যদিকে এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, মহিপালের ঘটনায় ইতিমধ্যে থানায় ২২টি মামলা হয়েছে। থানায় মামলা না নেওয়ার অভিযোগটি মিথ্যা। আসলে এমন কিছু হয়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর