শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটক ১২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৭:৩৭

পঞ্চগড়ে আনলাইনে জুয়া খেলার অভিযোগে শ্রমিক নেতাসহ ১২ জনকে আটক করা হয়েছে। গতকাল রবিবার (১৭ আগস্ট) রাতে পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ডোকরোপাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় চলছিল জুয়ার আসর। এ সময় সেনা সদস্যরা হাতেনাতে আটক করে বাড়ির মালিকসহ ১২ জনকে।

তারা শ্রমিক নেতা শামীমের বাসায় নিয়মিত জুয়া খেলতেন। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ও ১৩টি মোবাইল জব্দ করা হয়।

আটকরা হলেন সমিরুল ইসলাম, আলিউল ইসলাম, পারভেজ, কৃষ্ণ রায়, ফিরোজ, আনসারুল ইসলাম, গলিদাস, ফজলে মুকিম, জহিরুল ইসলাম, মোজাম্মেল হক, ফারুক মিয়া ও বাড়ির মালিক শ্রমিক নেতা শামীম আল মামুন। পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি তাদের।

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক বলেন, আটকরা ওই বাড়িতে নিয়মিত ভারতীয় জুয়ার সাইট ব্যবহার করে জুয়া খেলতেন। বেশিরভাগ সময় রাতে বসতো জুয়ার আসর। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ১২ জনকে আটক করি। তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাদের নামে নিয়মিত মামলা হয়েছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, অভিযানে আটক ১২ জুয়ারির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের তোলা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর