শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ওজন না বাড়িয়ে যেভাবে বেশি খাওয়া যায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৭:২৪

বেশি খেলে মোটা হয়ে যাবেন—এই ধারণা অনেকের। কিন্তু বাস্তবে এমন অনেকেই আছেন যারা প্রচুর খাওয়া সত্ত্বেও ওজন বাড়তে দেন না।

সম্প্রতি পুষ্টিবিদ মারি নুনেস তার ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, কিভাবে প্রতিদিন অনেকটা খেয়েও তিনি ফিট থাকেন। মারি বলেন, ‘আমি এমন খাবার বেছে নিই যেগুলো দেখতে অনেক কিন্তু ক্যালরি কম।

তাই পেটও ভরে, আবার ওজনও বাড়ে না।’ তার মতে, সঠিক খাবার বেছে নিলে নিজেকে ক্ষুধার্ত না রেখেও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বেশি খেয়ে ফিট থাকার পেছনে কী রয়েছে?পুষ্টিবিদের মতে, কৌশলটি হলো ‘হাই ভলিউম, লো ক্যালরি’ খাবার খাওয়া। অর্থাৎ এমন খাবার যেগুলো বেশি পরিমাণে খাওয়া গেলেও ক্যালরি কম থাকে।

এসব খাবার শরীরকে দীর্ঘক্ষণ পূর্ণ রাখে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়। কোন খাবারগুলো বেশি খেয়ে কম ক্যালোরি পাওয়া যায়?

ফল যেমন তরমুজ, বেরি, কিউই ইত্যাদিতে পানি ও ফাইবার বেশি থাকে, ক্যালরি কম। ফলে বেশি খেলেও ওজন বাড়ে না। একইভাবে শাকসবজি যেমন শসা, লেটুস, ক্যাপসিকাম, শাক ইত্যাদিও পেট ভরিয়ে রাখে এবং হজমে সাহায্য করে।

চর্বিহীন প্রোটিন যেমন মুরগির বুকের মাংস, মাছ, ডিমের সাদা অংশ এবং চিংড়ি—এই খাবারগুলো ধীরে হজম হয়। ফলে অনেকক্ষণ ক্ষুধা লাগে না। এ ছাড়া প্রোটিন ও ফাইবারের ভালো উৎস গ্রীক দই, টোফু,

মসুর ডাল, ছোলা।

ক্যালরি ঘাটতি কৌশল মারি নুনেস বলেন, তিনি দৈনিক এমনভাবে খাবার খান যাতে তার শরীরে প্রায় ২,০০০ ক্যালরির ঘাটতি থাকে। এতে শরীর শক্তির জন্য সঞ্চিত ফ্যাট ভাঙতে শুরু করে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

তবে এই পদ্ধতি অনুসরণ করতে হলে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া জরুরি। কম খাওয়া নয়, স্মার্ট খাওয়া জরুরি বিশেষজ্ঞদের মতে, ওজন কমাতে একেবারে কম খাওয়ার দরকার নেই। বরং এমন খাবার বেছে নিতে হবে যা পুষ্টিকর, কম ক্যালরিযুক্ত, কিন্তু বেশি খাওয়া যায়। এতে ক্ষুধাও মিটবে, আবার ওজনও নিয়ন্ত্রণে থাকবে। স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে চাইলে প্রথম ধাপ হলো খাবার সম্পর্কে সচেতন হওয়া। বেশি খেতে চাইলে ফল, শাকসবজি ও চর্বিহীন প্রোটিনভিত্তিক খাবার বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। এতে দীর্ঘস্থায়ীভাবে সুস্থ ও ফিট থাকা সম্ভব।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর