শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘ড্রিম গার্ল’ পূজা, নায়িকার বেশে কে এই নায়ক?

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৩, ১৬:১১

অভিনেতা আয়ুষ্মান খুরানা

এবার সশরীরে ক্যামেরার সামনে হাজির হচ্ছে ‘ড্রিম গার্ল’ পূজা। পুরুষদের স্বপ্নসুন্দরী হয়ে ফের হাজির বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা।

‘ড্রিম গার্ল ২’র ট্রেলারে দিলেন হাসি-মজা-হুল্লোড়ে ভরা নতুন গল্পের আভাস।

২০১৯ সালে সিনেমা মুক্তি পেয়েছিল ‘ড্রিম গার্ল’। রাজ শান্ডিল্যর পরিচালনায় সেই সিনেমাতেই প্রথমবার করম ওরফে পূজা হিসেবে দেখা গিয়েছিল আয়ুষ্মানকে। নিজের লাস্যময়ী অবতারে দর্শকদের মন কেড়েছিলেন অভিনেতা।

শুধু তাই নয়, মেয়ের গলায় কথা বলে ফোনের মধ্যে দিয়েই পুরুষদের মন জয় করত। পূজার লাস্যে দর্শকদের মনও গলেছিল। ২৮ কোটি টাকা বাজেটের সিনেমা বক্স অফিসে ২০০ কোটি টাকার ব্যবসা করেছিল।

মাঝে চার বছর কেটে গেছে। কিন্তু পূজার ম্যাজিক যেন কমেনি। আরও বেশি হট অবতারে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন আয়ুষ্মান। ঠোঁটে মেখেছেন লিপস্টিক, চোখে কাজল।

আগের সিনেমায় আয়ুষ্মানের বিপরীতে ছিলেন নুসরাত ভারুচা। এবারের সিনেমায় নায়িকা অনন্যা পাণ্ডে। এতে পরীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আয়ুষ্মানে বাবার ভূমিকায় অন্নু কাপুরই রয়েছেন।

এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজপাল যাদব, আসরানি, সীমা পাহওয়াস, মনোজ জোশী, পরেশ রাওয়াল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ আগস্ট ভারতের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ড্রিম গার্ল ২’।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর