শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বিনোদন ‘মুসলিম জাতির কলঙ্ক’ বলে নুসরাতকে কটাক্ষ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১৭:৩২

ফের ট্রলের মুখে পড়লেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। জন্মাষ্টমীর দিন বাড়িতে শ্রীকৃষ্ণ আরাধনা করতেই অভিনেত্রীকে আক্রমণ করলেন কেউ কেউ।

মুসলিম হয়েও কেন হিন্দুদের উৎসবে সামিল হলেন তিনি, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কটাক্ষ। কেউ তাকে বললেন, ‘মুসলিম জাতির কলঙ্ক’, আবার কেউ প্রশ্ন তুললেন, ‘এত ঘটা করে ইদে তো দেখি না আপনাকে।

’সোশ্যালে শেয়ার করা ছবিতে দেখা গেছে, ছাইরঙা শাড়ি পরে পুজার ঘরে বসে আছেন নুসরাত। লাল কাপড়ে সাজানো কৃষ্ণ, পাশে দোলনা, সামনে ভোগের থালা।

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি, আর সেখানেই উঠে এল কুরুচিকর মন্তব্য। তবে নুসরাতকে চেনা যায় তার নির্লিপ্ততায়।

আগেও সিঁদুর খেলায় সামিল হওয়া বা দশমীতে সিঁথিতে সিঁদুর পরা নিয়ে প্রচুর কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। তবু বারবারই নিজের মতো করে বাঁচা এবং সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা দেখানোর বার্তা দিয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর