শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সদরপুরে নিখোঁজের ৪ দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১৭:১৯

ফরিদপুর সদরপুরে নিখোঁজের চার দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৭ আগস্ট) সকালে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের তাড়াইল এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম শেখ রেদোয়ান (২৭)। তিনি সদরপুর উপজেলার সদর ইউনিয়নের বাইশরশি এলাকার প্রবাসী শেখ আবুবক্কর সোহেলের ছেলে। তিনি গাজীপুরের একটি বেসরকারি কলেজে বিএসসি বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

পরিবারের সদস্যরা জানান, গত বুধবার (১৩ আগস্ট) বিকাল ৫টার সময় বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বাইরে যায় রেদোয়ান। এরপরে আর বাড়ি ফিরে আসেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এরপর তার মা রাবেয়া বেগম সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ রবিবার সকালে ভাঙ্গা উপজেলার তাড়াইল এলাকার একটি ডোবায় তার মরদেহ পাওয়া যায়।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে রহস্য উদঘাটন করা যাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর