শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভারত থেকে ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১৭:০৭

দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। বন্দরের পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান এ অনুমতি পেয়েছে।

আজ রবিবার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী। তিনি বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ১৫০ টনের অনুমতি দিয়েছে সরকার।

তারা পেঁয়াজ আমদানি করতে পারবেন যেকোনো সময় এবং তাদের সবধরনের সহযোগিতা দেওয়া হবে।

অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো হিলি সততা বাণিজ্যালায়, নাশাত ট্রের্ডাস, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রের্ডাস ও জগদীশ চন্দ্র রায়। প্রত্যক আমদানিকারক ৩০ টন করে পেঁয়াজ আমদানি করতে পারবেন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক নূর ইসলাম বলেন, সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে,তবে সেটা খুবই কম।

এভাবে আইপি দিলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। মাত্র ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে, যা একটি ভারতীয় ট্রাকে আসবে। আগে দুই হাজার থেকে পাঁচ হাজার টন পর্যন্ত আইপি দেওয়া হতো। কিন্ত সেটা এবার সরকার করছে না।

এতে আমরা বিপাকে পড়েছি। তিনি বলেন, এলসি করছি, সবকিছু ঠিকঠাক থাকলে আজ (রবিবার) বিকেলে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে।

এদিকে পেঁয়াজ আমদানির খবরে দুই দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। দুই দিন আগে ৭৫ টাকা কেজির পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, ভারত থেকে সবশেষ চলতি বছরের ৩ মার্চ এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর