শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রংপুরে দুই শিশু হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৫, ১৮:০৯

রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান এলাকায় শিশু আব্দুর রহমান ওরফে রোমান (৮) ও মারুফ (৬) হত্যার ঘটনায় এজহারভুক্ত আসামি মো. মনু মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১৩।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর র‌্যাব-১৩ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গত ৫ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে ওই দুই শিশু প্রতিবেশী বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়।

পরে তাদের খোঁজাখুঁজি করে আর পাওয়া যায়নি। পরবর্তীতে তাদের সন্ধানে এলাকায় মাইকিং দিয়ে প্রচারণা চালায় নিখোঁজদের পরিবার। একই দিন দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ঘাঘট নদীর সংলগ্ন বালুর পয়েন্ট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ওই সময় তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল।

এ ঘটনায় শিশু আব্দুর রহমানের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে গংগাচড়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় অভিযান চালিয়ে অভিযুক্ত মনু মিয়াকে গ্রেপ্তার করে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর