শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বিতর্কের মুখে রাভিনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৫, ১৮:০৫

গতকাল ছিল ভারতের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। এরপর থেকে প্রতিবছর এই বিশেষ দিনটি স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। দিনটি ঘিরে ভারতবাসী নানারকম আয়োজন ও উদযাপন করেন।

সোশ্যাল মিডিয়াতেও ছেয়ে যায় শুভেচ্ছাবার্তায়।

স্বাধীনতা দিবসে প্রায় প্রত্যেক সেলিব্রিটিকেই বিভিন্ন রকম পোস্ট করতে দেখা যায়। কেউ হাতে পতাকা নিয়ে, কেউ আবার দেশপ্রেমের কথা বলে এই দিনটি উদযাপন করেন। কিন্তু এই বছর স্বাধীনতা দিবসে নিরীহ প্রাণীদের কথা তুলে ধরলেন রাভিনা ট্যান্ডন।

দিল্লির পথ কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন, তা একেবারেই মানতে নারাজ অভিনেত্রী। অবলা পশুগুলোর ওপর এভাবে নির্যাতন হবে, সেটা যেন একেবারেই মন থেকে মেনে নিতে পারতেন না রাভিনা। স্বাধীনতা দিবসের দিন যখন প্রত্যেকে আনন্দে মেতে রয়েছেন, ঠিক তখনই এই অবলা পশুগুলোকে নিয়ে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী। তবে সেই পোস্ট করে উল্টো বিতর্কেরই জন্ম দিয়েছেন রাভিনা।

স্বাধীনতা দিবসের আগ্রহে পশুদের স্বাধীনতার কথা মনে করিয়ে দিয়ে অভিনেত্রী একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে একটি কালো কুকুর মুখে নিয়ে ধরে রয়েছে ভারতের জাতীয় পতাকা। ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘এই স্বাধীনতা সবার জন্য।’

তিনি আরো একটি ছবি পোস্ট করেন যেখানে লেখা, একটি দেশ কতটা মহান এবং নৈতিকভাবে প্রগতিশীল তা বোঝা যায় সেই দেশের পশুগুলোর সঙ্গে কী আচরণ করা হয়। তবে অভিনেত্রীর এই পোস্ট দেখে অনেকেই কটাক্ষ করেছেন। কেউ কেউ লিখেছেন, এতটাই যখন দরদ তাহলে বাড়িতেই রাখতে পারেন।

কেউ কেউ আবার বলেন, কুকুরের কামড়ে মৃত্যু হলে তার দায় কে নেবে? কেউবা লিখেছেন, ‘কুকুরের মুখে ভারতীয় পতাকা দিয়ে কী বোঝাতে চাইলেন!’

ঠিক এই একই উক্তি সুপ্রিম কোর্টের বিচারককে করতে দেখা গিয়েছিল। পথ কুকুরের কামড়ে যে শিশুদের মৃত্যু হয়েছে, তাদের দায় কে নেবে, এই মর্মে কথা বলতে শোনা যায় বিচারককে। বিগত কয়েক মাসে যেভাবে পথ কুকুরের কামড়ে দিল্লির বুকে মৃত্যু হয়েছে একাধিক নিরীহ মানুষের, সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট। যদিও আপাতত এই রায় স্থগিত করে রাখা হয়েছে। আগামী দিনে এই বিচার কার পক্ষে হবে, সেটা বলা মুশকিল। তবে পথ কুকুরদের বিচারের দাবিতে যেভাবে পথে নামলেন বহু মানুষ, তার সাক্ষী রয়ে গেল গোটা ভারত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর