প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৫, ১৭:৫০
ময়মনসিংহে বিএনপি নেতা মুক্তিযোদ্ধা নাজুমল হকের বাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৬ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের পৌরসভা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের জামতলা মোড়স্থ কেন্দ্রীয় স্মৃতিসৌধের বেদিতে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুশফিকুর রহমান,পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু, অ্যাডভোকেট আল ফাত্তাহ খান, ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক একেএম আনছার উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম বেপারী, প্রয়াত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের ছেলে নাদিমুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়িতে আগুন দিয়ে দুর্বৃত্তরা বিএনপির পুরনো কমিটির গুরুত্বপূর্ণ দলিল, রাজনৈতিক সংগ্রামের স্মারকসহ অনেক ঐতিহাসিক ডকুমেন্টস পুড়িয়ে দিয়েছে। এই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট দিবাগত রাতে একদল দুর্বৃত্ত উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, প্রয়াত বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা নাজুমল হকের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
মন্তব্য করুন: