শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নিরাপত্তাকর্মীকে মারধর করে এটিএম বুথে ডাকাতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৫, ১৭:১৬

পটুয়াখালী শহরের সদর রোডে ডাচ-বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাক এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটেছে। একই রাতে আরো দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এসব ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে শহরের আদালতপাড়া সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাক এটিএম বুথে ঢুকে সংঘবদ্ধ একটি চক্র নিরাপত্তাকর্মীকে বেধড়ক মারধর করে কম্বল দিয়ে বেঁধে একটি অন্ধকার কক্ষে ফেলে রাখে।

এরপর বুথের টাকার মেশিন ভাঙচুর ও অফিসের ল্যাপটপ নিয়ে যায়। এদিকে গার্লস স্কুল রোডের ফ্যাশন অপটিক্যাল দোকানের তালা ভেঙে সংঘবদ্ধ একটি চক্রটি ভেতরে প্রবেশ করে। এ সময় তারা দোকানের মালামাল, মনিটর ও নগদ প্রায় ২ লাখ টাকা নিয়ে যায়। একই রাতে সদর রোডস্থ পুলিশ ফাঁড়ি সংলগ্ন শিকদার স্টোরের তালা ভেঙে চোরচক্র ভেতরে প্রবেশ করে।

সেখানে সিসি ক্যামেরার মনিটর, ক্যাশ কাউন্টারের টাকা, রিচার্জ কার্ডসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায়। ফাস্টট্র্যাক বুথের চ্যানেল অফিসার রিংকু বলেন, ‘আমার অফিসের মুজিবুর নামের এক নিরাপত্তাকর্মীকে বেঁধে মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়েছে। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া বুথের টাকার মেশিন ভাঙচুর ও ল্যাপটপ নিয়ে গেছে।

’তবে কত টাকা ডাকাতদল লুটপাট করেছে এ ব্যাপারে কিছু জানাননি তিনি। ফ্যাশন অপটিক্যালের মালিক জাকির হোসেন বলেন, ‘আমার দোকান থেকে ২ লাখ টাকা চুরি হয়ে গেছে। দোকানের তালা ভেঙে সব নিয়ে গেছে চোরেরা। এখন আমি পথে বসে গেলাম।’

শিকদার স্টোরের মালিক কামরুল ইসলাম বলেন, ‘তালা ভেঙে দোকানে ঢুকে নগদ টাকা, রিচার্জ কার্ড, মনিটরসহ অনেক কিছু নিয়ে গেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর