শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৫, ১৭:১১

আলজেরিয়ার রাজধানীতে একটি বাস দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি পরিষেবা সংস্থা এই তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এই দুর্ঘটনাটি ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি সেতু থেকে নদীতে পড়ে গেলে ১৮ জন ডুবে মারা যায় এবং ৯ জন আহত হয়।

পূর্ব আলজিয়ার্সের মোহাম্মদিয়া জেলায় বিকেলে এই দুর্ঘটনা ঘটে এবং আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানিয়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বাসটি এল হাররাচ এলাকায় যাওয়ার সময় রাস্তা থেকে উল্টে গিয়ে ওউদ এল হাররাচ নদীতে পড়ে যায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সিভিল ডিফেন্সের কর্মীরা আসার আগেই বাসিন্দারা উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন।

আলজেরিয়ার সিভিল প্রটেকশন সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ২৫টি অ্যাম্বুল্যান্স, ১৬ জন ডুবুরি এবং চারটি নৌকা উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য মোতায়েন করা হয়। সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান অভিযান অব্যাহত থাকে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর