শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কেশবপুরে ঝোপের পাশে পড়ে ছিল ভ্যানচালকের মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৬:১৯

যশোরের কেশবপুরে ঝোপের পাশ থেকে তারেক সরদার (২৩) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার গৌরোঘোনা ইউনিয়নের বুড়িভদ্রা নদ সংলগ্ন একটি ক্ষেতের পাশের ঝোপ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ভ্যানচালক গৌরীঘোনা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে। তিনি পাশের ডুমুরিয়া উপজেলার ভরাতিয়া এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পে পরিবার নিয়ে বসবাস করতেন।

এলাকাবাসী জানায়, গতকাল বুধবার বিকেলে তারেক সরদার আশ্রয়ণ প্রকল্পের বাড়ি থেকে বের হয়ে আর রাতে ফিরে আসেননি। পরে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গৌরীঘোনা এলাকার মাঠে কাজ করতে যাওয়ার সময় একটি ক্ষেতের পাশের ঝোপে তারেক সরদারের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধারের সময় ওই ব্যক্তির পেটের ডান পাশে ও ডান হাতের কনুইয়ের নিচে থেঁতলানো জখম এবং গলায় রশি দিয়ে শ্বাসরোধের কালচে দাগ দেখতে পান।

উপজেলার ভেরচি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুজ্জামান বলেন, ‘ওই ব্যক্তির গলায় রশি দিয়ে শ্বাসরোধের কালচে দাগসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলমান রয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর