শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আসিফ মাহমুদ

চাঁদাবাজিতে আমার সংশ্লিষ্টতা নেই, ৫ আগস্টের পর অপুর সাথে কথা হয়নি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৫:৫১

রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

যেখানে তিনি চাঁদাবাজিতে উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। তবে জানে আলম অপুর অভিযোগ নাকচ করেছে আসিফ মাহমুদ। তিনি দাবি করেন, চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

জানে আলম অপুর ভিডিও সম্পর্কে তিনি বলেন, ‘জানে আলম অপুকে ২০২২ সালে চিনতাম। ৫ আগস্টের পর তার সাথে কখনও দেখা বা কথা কথা হয়নি। এ ধরনের ক্লেম আসার পর বেশ অবাক হয়েছি।

’সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘চাঁদাবাজির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, যা বলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একজনের (অপু) যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।’

উপদেষ্টা থেকে পদত্যাগ এবং রাজনীতিতে যুক্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ বলেন, সবাই শুধু পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকেন; কিন্তু এই সরকারে তো আরো অনেকে আছেন, যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে। এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন, কিংবা নির্বাচনও করবেন।

সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরো অনেক হয়তো আছেন। আমি মনে করি, সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, আমি নিজে পদত্যাগ করব, কারণ আমি রাজনীতি করব। তবে নির্বাচন করবো কিনা এখনো ঠিক হয়নি। পদত্যাগ করে এনসিপিতে যোগ দেবো কি না তা ঠিক হয়নি এখনো।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর