শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কক্সবাজারে এক হাজার ৩২১ কোটি টাকার মাদক ধ্বংস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৮:১৪

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের অধীনে জব্দ হওয়া ১,৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান, র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন, পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীদুল আলম।

ধ্বংস হওয়া মাদকের মধ্যে রয়েছে- ২ কোটি ৩৩ লাখ ৯৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৬১,৪৯১ ক্যান বিয়ার, ২২,১৫৫ বোতল বিভিন্ন প্রকার মদ, ৮০০ পিস ট্যাবলেট, ৩,৩৭,৬৪২ প্যাকেট সিগারেট, ১৬৯ বোতল ফেন্সিডিল, ১,৭৯৯.৩ লিটার বাংলা মদ, ৪.৪০৫ কেজি কোকেন, ৫২.৮০০ কেজি গাঁজা, ২৫.৯৯৮ কেজি হেরোইন, ৪ কেজি আফিম, ১৯২ ক্যান এনার্জি ড্রিংকস, ৫৪০ কৌটা বার্মিজ জদ্দা এবং ২ বোতল হুইস্কি।

বিজিবি সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম ৭ মাসে ২,২১৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে থানায় হস্তান্তর করা হয়েছে ৮৯৫ কোটি ৩ লাখ ৭৩ হাজার টাকার মাদক ও গ্রেফতার করা হয়েছে ২,৬৯৩ জন কারবারিকে। বাকি ১,৩২১ কোটি টাকার মাদক বুধবার ধ্বংস করা হলো।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর