শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নতুন অধ্যায় শুরু করলেন জেরিন খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৭:৫৯

সালমান খানের হাত ধরে ‘বীর’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন জেরিন খান। প্রথম সিনেমা দিয়ে জি-সিনে অ্যাওয়ার্ডের সেরা নবাগতার পুরস্কারও বাগিয়ে নিয়েছেন। এরপর সালমানের সঙ্গেই ‘রেডি’ সিনেমায় দেখা গেছে। কাজ করেছেন ‘হাউজফুল-২’,‘ হেইট স্টোরি-৩’র মতো সিনেমায়ও।

দেখা গেছে বলিউডসহ তামিল একাধিক সিনেমায়। একটা সময় জেরিনকে সালমান খানের প্রেমিকাও বলা হতো। কিন্তু কেন জানি দারুণ সব সুযোগ থাকা সত্ত্বেও বলিউডে সোজা হয়ে দাঁড়াতে পারেননি জেরিন। বড় পর্দায় তাকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে, ‘হাম ভি একেলে, তুম ভি একেলে’ সিনেমায়।

এরপর মিউজিক ভিডিওতেও কাজ করতেন জেরিন। সর্বশেষ ২০২২ সালে জাভেদ আলী ও রাগঘের ‘ঈদ হো যায়েগি’ গানের ভিডিওতে নেচেছেন। এরপর পর্দার আড়ালে তো বটে, খবরেও ছিলেন না এ অভিনেত্রী।

সম্প্রতি খবরে এসেছেন জেরিন খানের। তবে অভিনয় নিয়ে নয়, উদ্যোক্তা পরিচয়ে। জীবনকে নতুনভাবে শুরু করেছেন। চালু করেছেন ওয়েলনেস ব্র্যান্ড ‘হ্যাপি হিপ্পি’। এ ব্র্যান্ডের মাধ্যমে তিনি আত্ম-যত্ন, ইতিবাচকতা এবং সচেতন জীবনযাপনের ওপর জোর দিয়েছেন। জেরিন এখন তার ব্যক্তিগত মূল্যবোধ এবং দর্শনকে এমন একটি ব্যবসায়ে নিয়ে আসছেন যা মানুষকে চাপ বা বাধ্যবাধকতা ছাড়াই আত্ম-প্রেম গ্রহণ করতে অনুপ্রাণিত করার জন্য ডিজাইন করা হয়েছে।

অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে ‘হ্যাপি হিপ্পি’ চালু করার ঘোষণা দিয়ে বলেছেন, ‘এমন কিছু যা আপনার যত্ন নেয়, এমনকি যখন আপনি না করেন! আমরা সেটা করে দেখাব।’

ভক্তদের তিনি তার নতুন উদ্যোগের অফারগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তার এ ব্যবসায়িক পণ্যগুলো মানুষের আরাম, সুস্থতা এবং স্টাইল, সবকিছু ভেবে তৈরি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। জেরিন ব্যক্তিগতভাবেও বিশ্বাস করেন, মানসিক সুস্থতা, শারীরিক ইতিবাচকতা এবং লয়েল থাকাই একজন মানুষের পরম আরাধ্য। আর সেটা নিয়ে ব্যক্তিজীবনেও অনুসরণ করেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর