শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জাতিসংঘ মহাসচিবের জলবায়ু উপদেষ্টা পরিষদে বাংলাদেশের ফারজানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৭:৪৮

জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তনবিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের ফারজানা ফারুক ঝুমু। বুধবার (১৩ আগস্ট) জাতিসংঘের ওয়েবসাইটে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে তৃতীয় দফার সদস্যদের নাম ঘোষণা করা হয়। তাদের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে এবং এটি জাতিসংঘের ‘ইউথ ২০৩০ স্ট্র্যাটেজি’ ও ‘আওয়ার কমন এজেন্ডা’র অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

সারা বিশ্বের বিভিন্ন যুব ও জলবায়ু সংস্থা থেকে মনোনীত প্রার্থীদের মধ্য থেকে এই পরিষদের সদস্যরা নির্বাচিত হয়েছেন। তারা মহাসচিবকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাস্তবসম্মত ও ফলাফলকেন্দ্রিক পরামর্শ প্রদান করবেন।

এর আগে ফারজানা ইউনিসেফ বাংলাদেশের যুব দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং ২০২১ সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ২৬)-এ অংশগ্রহণ করেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর