শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কারাগারে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৭:৩১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

রিমান্ড শেষে আজ বুধবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটায় তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিনের আদালতে হাজির করে তদন্ত সংস্থা সিআইডি পুলিশ। পরে শুনানি শেষে আদালত তাকে পুনরায় রাজধানীর কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় চার দিনের রিমান্ড শেষে আসামি সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে আজ বুধবার দুপুর আড়াইটায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আদালতে হাজির করে সিআইডি পুলিশ।

পরে আদালতের নির্দেশে তাকে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়।’ তিনি আরো বলেন, ‘এর আগে ভার্চুয়ালি রিমান্ড শুনানিতে তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে জিজ্ঞাসাবাদের জন্য গত ১০ আগস্ট তাকে নারায়ণগঞ্জ আনে মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর