শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

টঙ্গীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৭:১৪

টঙ্গীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। আজ বুধবার (১৩ অক্টোবর) টঙ্গী পূর্ব থানায় এই মামলাটি হয়।

মামলার আসামি মো. সুলতান মিয়া (৪৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার গাংভাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি টঙ্গীতে ভুক্তভোগীর সঙ্গে একই বাড়িতে পাশাপাশি ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে পাশের বাসার ভাড়াটিয়া অভিযুক্ত সুলতান মিয়া একা খালি বাসায় পেয়ে টিভি দেখার কথা বলে ভুক্তভোগীকে কোলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরদিন ভুক্তভোগী তার বড় বোনকে বিষয়টি জানালে তিনি থানা পুলিশে খবর দেন। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায়। পরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘এই ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর