শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রেকর্ড সেঞ্চুরিতে ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটার

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৬:৩৬

রেকর্ড গড়া সেঞ্চুরির স্বীকৃতি পেয়েছেন দেওয়াল্ড ব্রেভিস। আইসিসি র‌্যাংকিংয়ে বিরাট লাফ দিয়েছেন ‘বেবি এবি’ খ্যাত দক্ষিণ আফ্রিকার ব্যাটার। তিন অঙ্কের ইনিংসটির জন্য ৮০ ধাপ এগিয়েছেন তিনি।

এতে ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে উঠে এসেছেন ব্রেভিস। ৬১৪ রেটিং নিয়ে ২১ নম্বরে আছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ২৫ বছর বয়সী ব্যাটার। ১২ চার ও ৮ ছক্কায় সাজান তার ইনিংসটি—প্রোটিয়াদের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। সঙ্গে ২২ বছর ১০৫ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবেও রেকর্ড গড়েছেন।

উন্নতি হয়েছে ব্রেভিসের সতীর্থ ত্রিস্তান স্তাবসেরও। ১২ ধাপ এগিয়ে ২৮ নম্বরে আছেন তিনি। অন্যদিকে উন্নতি হয়েছে দুই অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিড ও ক্যামেরন গ্রিনেরও। দুজনই ৬ ধাপ করে এগিয়েছেন।

অলরাউন্ডার গ্রিনের ১৭ নম্বরের বিপরীতে ক্যারিয়ারসেরা র‌্যাংকিং ১০ নম্বরে জায়গা পেয়েছেন ডেভিড। শীর্ষে আছেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা।

অন্যদিকে বোলারদের র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ২০ নম্বরে জশ হ্যাজলউড। ১৫ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে আছেন কাগিসো রাবাদা। আর তার সতীর্থ লুঙ্গি এনগিডি ১৪ ধাপ এগিয়ে ৫০ নম্বরে আছেন।

শীর্ষ আটে কোনো পরিবর্তন নেই। ৭১৭ রেটিংয়ে চূড়ায় নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর