শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যেভাবে বাড়াবেন মোবাইল ফোনে ইন্টারনেট গতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৭:৫৭

দৈনন্দিন জীবনে ইন্টারনেট ছাড়া চলার কথা যেন কল্পনাই করা যায় না। কিন্তু হঠাৎ মোবাইল ইন্টারনেটের গতি কমে গেলে নানা গুরুত্বপূর্ণ কাজে সৃষ্টি হয় বিঘ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে শুরু করে অনলাইন ক্লাস, অফিসের জরুরি মেইল বা ভিডিও কনফারেন্স— সবকিছুতেই দেখা দেয় অসুবিধা, বাড়ে ভোগান্তি। কিছু সাধারণ সেটিংস পরিবর্তন এবং কার্যকর কিছু পদক্ষেপ নিলেই মোবাইল ইন্টারনেটের ধীরগতির সমস্যা দূর করা সম্ভব।

 কীভাবে সহজে বাড়াবেন ইন্টারনেট গতি—

ফোন রিস্টার্ট করুন

মোবাইল ধীরগতিতে কাজ করলে প্রথমেই ফোনটি রিস্টার্ট করে দেখতে পারেন। এতে অনেক সময় ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ, টেম্পোরারি বাগ এবং নেটওয়ার্ক সংযোগজনিত সমস্যা আপনা-আপনি সমাধান হয়ে যায়।

নেটওয়ার্ক মোড ঠিক করুন

নেটওয়ার্ক সেটিংসে গিয়ে চেক করুন ফোনটি ৪জি বা ৫জি মোডে রয়েছে কি না। অনেক সময় ২জি বা ৩জি মোডে থাকলে ইন্টারনেট স্পিড অপ্রত্যাশিতভাবে কমে যায়।

পদ্ধতি— Settings > Mobile Network > Preferred Network Type > Select 4G/5G

ফোন আপডেট দিন

সফটওয়্যার আপডেট না দিলে ফোনের পারফরম্যান্স ও নেটওয়ার্ক উভয়ই প্রভাবিত হতে পারে। তাই ডিভাইসে কোনো আপডেট এলে দ্রুত সেটি ইনস্টল করে নিন।

ক্যাশ মেমোরি ও অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার

মোবাইলের স্টোরেজ ভরে গেলে বা ক্যাশ জমে গেলে ফোন ধীরগতির হয়। ফলে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হয়।

পদ্ধতি— Settings > Storage > Clear Cache/Data

ফ্লাইট মোড অন-অফ করুন

হঠাৎ গতি কমে গেলে ফোনের ফ্লাইট মোড কয়েক সেকেন্ডের জন্য চালু করে আবার বন্ধ করুন। এতে নেটওয়ার্ক রিফ্রেশ হয়ে ইন্টারনেট গতিতে উন্নতি আসতে পারে।

ব্রাউজার পরিবর্তন করুন

অনেক সময় ব্যবহৃত ব্রাউজারটি স্পিড কমানোর জন্য দায়ী হতে পারে। Chrome-এর বদলে Opera Mini, Firefox Lite ইত্যাদি হালকা ব্রাউজার ব্যবহার করে দেখতে পারেন।

স্পিড বুস্টিং অ্যাপ ব্যবহার

Google Play Store-এ বেশ কিছু অ্যাপ রয়েছে যা মোবাইল ইন্টারনেট গতি বাড়াতে সহায়ক হতে পারে।

তবে অ্যাপ ব্যবহারে সতর্ক থাকতে হবে— বিশ্বস্ত ও রেটিং ভালো এমন অ্যাপই ইনস্টল করা উচিত।

উল্লেখ্য, নির্দিষ্ট কোনো জায়গায় নেটওয়ার্ক সমস্যার জন্য ইন্টারনেট স্পিড কমে গেলে মোবাইল অপারেটরের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করাও কার্যকর হতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর