শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আইসিসির পুরস্কারে রেকর্ড গড়লেন গিল

খেলা ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৭:২৬

রেকর্ড গড়া থামছেই না শুবমান গিলের। শুরুটা করেছেন নেতৃত্বের দায়িত্ব পেয়ে। ভারতের হয়ে টেস্টে সর্বকণিষ্ঠ অধিনায়ক হন ২৫ বছর বয়সী ব্যাটার। আর্মব্যান্ড পরেই ইংল্যান্ড-ভারত সিরিজে একের পর এক রেকর্ডের মালা সাজান।

এবার গড়লেন আইসিসির পুরস্কারেও। বিশ্বের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে চারবার মাসসেরার পুরস্কার জিতেছেন গিল। দ্বিতীয় সর্বোচ্চ ৩বার জিতেছেন বাবর আজম। আর নারী-পুরুষ উভয় মিলে তৃতীয় ক্রিকেটার হিসেবে চতুর্থবার এই পুরস্কার জিতেছেন।

মেয়েদের হয়ে এই কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।জেমস অ্যান্ডারস-শচীন টেন্ডুলকার ট্রফিতে রেকর্ড গড়ে রানের বন্যা বইয়ে দিয়েছেন গিল। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে যেমন প্রথম ব্যাটার হিসেবে এক টেস্টে ২৫০+ ও ১৫০+ রান করেছেন তিনি। এক সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ ৭৫৪ রান করা অধিনায়কও তিনি।

আরো বেশি কিছু রেকর্ড গড়েছেন অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে। সে সবেরই স্বীকৃতি যেন জুলাই মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার। জুলাই মাসে তিন টেস্ট খেলে ৫৬৭ রান করেছেন গিল। এক ডাবল সেঞ্চুরি ও ২ সেঞ্চুরিতে করা গড়টাও ঈর্ষনীয় ৯৪.৫০। তার এমন পারফরম্যান্সের কাছে তাই হার মেনেছেন বেন স্টোকস ও উইয়ান মুল্ডার।

এবারের আগে আরো তিনবার মাসসেরার পুরস্কার জিতেছেন গিল। প্রথম জেতেন ২০২৩ সালের জানুয়ারিতে। এরপর একই বছরের সেপ্টেম্বরেও আইসিসির পুরস্কারটি তার হাতে ওঠে। আর তিন নম্বরটি জেতে এ বছরের ফেব্রুয়ারিতে।

পুরস্কার জয়ের অনুভূতি জানাতে গিয়ে এবারেরটিকে বিশেষ বলে উল্লেখ করেছেন গিল। ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘জুলাই মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার অনুভূতি দারুণ। এবারেরটি আমার জন্য বিশেষ। কেননা অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজের পারফরম্যান্সের জন্য পেয়েছি। বার্মিংহামে হাঁকানো ডাবল শতক আমার কাছে এমন কিছু যা চিরদিনের জন্য মনে রাখব।’

অন্যদিকে মেয়েদের মাসসেরা হয়েছেন সোফিয়া ডাংকলি। প্রথমবারের মতো আইসিসির পুরস্কারটি জিতেছেন ইংল্যান্ডের ব্যাটার। জয়ের পথে পেছনে ফেলেছেন সতীর্থ সোফি একলেস্টোন ও আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইসকে। ভারতের বিপক্ষে সমান তিন ওয়ানডেতে ১৩৬ রানের বিপরীতে ৪ টি-টোয়েন্টি সবমিলিয়ে করেছেন ১৪৪ রান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর