শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

উজ্জ্বল ত্বক ও মজবুত চুলের জন্য কাঠবাদাম কেন উপকারী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৭:৩১

চুল ও ত্বকের স্বাস্থ্য শুধু প্রসাধনী বা বাহ্যিক যত্নে নির্ভর করে না, ভেতরের পুষ্টিও সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু স্বাস্থ্যকর উপাদান রাখলে ত্বক ও চুল দুটোই উজ্জ্বল এবং সুস্থ রাখা সম্ভব। এদের মধ্যে অন্যতম হলো আমন্ড বা কাঠবাদাম।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন মাত্র ২ থেকে ৪টি আমন্ড খাওয়ার অভ্যাস গড়ে তুললে ত্বকের ঔজ্জ্বল্য ও চুলের স্বাস্থ্য অনেকটাই উন্নত হয়।

কাঠবাদাম কেন উপকারী?

ভিটামিন ই-এর উৎস : এতে রয়েছে প্রচুর ভিটামিন ই, যা ত্বক ও চুল—দুটোর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চুল পড়া কমায় : নিয়মিত কাঠবাদাম খাওয়ার ফলে চুল পড়ার প্রবণতা কমে যায় এবং নতুন চুল গজানোর সম্ভাবনাও বাড়ে।

ত্বককে করে উজ্জ্বল : ত্বকের কালচে দাগ, ছোপ, ব্রণের সমস্যা হ্রাস পায়। ত্বক হয়ে ওঠে মসৃণ ও ঝকঝকে।

আর্দ্রতা বজায় রাখে : আমন্ডে থাকা ভিটামিন বি, ই এবং ম্যাগনেশিয়াম ত্বক ও চুলে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখে। ফলে ত্বক ডিহাইড্রেটেড হয় না, চুলও রুক্ষ হয় না।

বার্ধক্য প্রতিরোধে সহায়ক : বলিরেখা ও বয়সের ছাপ কমাতে সাহায্য করে আমন্ড।

কিভাবে খাবেন?

প্রতিদিন ২-৪টি কাঠবাদাম খাওয়া যেতে পারে। তবে অতিরিক্ত খেলে হজমের সমস্যা হতে পারে। ভালো ফল পেতে আগের রাতেই কিছু আমন্ড পানিভেজানো কাচের পাত্রে রেখে দিন। সকালে খোসা ছাড়িয়ে খেয়ে নিন। এতে হজম সহজ হবে এবং উপকারও বেশি মিলবে।
চুল ও ত্বকের জন্য আরো কিছু উপকারিতা :
খুশকি কমায়,

চুলের গোড়া মজবুত করে,

চুলে প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফেরায়,

ত্বকে ব্রণের সমস্যা নিয়ন্ত্রণে রাখে,

প্রতিদিন অল্প কিছু কাঠবাদাম খাওয়ার অভ্যাস চুল ও ত্বকের স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

তাই শুধু প্রডাক্ট নয়, প্রতিদিনের খাদ্য তালিকাতেও রাখুন এই পুষ্টিগুণে ভরপুর বাদাম।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর