শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

টঙ্গীতে ছিনতাকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৭:১১

গাজীপুরের টঙ্গীতে মোবাইল ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের (২২) মৃত্যু হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে টঙ্গী স্টেশন রোডে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্টেশন রোডে গাজীপুরের কালিগঞ্জ এলাকার হাবিবুর রহমান ও মনি আক্তার নামে দুজন তাদের মোবাইল চুরির চেষ্টা করেন বলে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন। এ সময় জনতা ওই যুবককে পিটুনি দেয়।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অনবতি হলে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিনতাইকারী মারা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর