শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

প্রাইভেট কারে দুই লাশ, রবিবার মেডিক্যালে আসে গাড়িটি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৫:৫১

রাজধানীতে পার্কিং করা একটি প্রাইভেট কার থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে মালিবাগের সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বেজমেন্টে পার্কিং করা গাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করছে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা।

রমনা বিভাগের উপ- কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিক মৃত দুজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মাসুদ আলম বলেন, সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজের বেজমেন্টে পার্কিং করা অবস্থায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ভোরে সাদা রঙয়ের ওই প্রাইভেটকারটি পার্কিংয়ে প্রবেশ করে। এরপর থেকে পার্কিংয়েই ছিল।

আজ সকালে মেডিক্যাল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী পার্কিংয়ে চেক করতে গেলে বিষয়টি তার নজরে আসে।

নিরাপত্তারক্ষী জানান, তিনি গাড়ির ভেতরে দুজনকে দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন ঘুমিয়ে আছেন। তবে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বুঝতে পারেন যে তারা মারা গেছেন।

পরে রমনা থানায় খবর দেওয়া হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর