শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৭:৫৮

গাজা ভূখণ্ড নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন পরিকল্পনার প্রেক্ষিতে জরুরি সভা ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিউইয়র্কে রবিবার এই সভা অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার ইসারেয়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় গাজা দখলের বিষয়ে নেতানিয়াহুর পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়। এ অনুমোদনের পর জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ ও জোট এর নিন্দা জানায়।

জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রিয়া, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহুর এই পরিকল্পনাকে বাতিল করে দেওয়া হয়।

এমন পরিকল্পনা সাধারণ ফিলিস্তিনীদের জীবন খারাপ করে তুলবে বলে আশঙ্কা করে এর নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই পরিকল্পকনাকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

এই পরিস্থিতিতে ইউরোপীয় কাউন্সিলের সদস্য, ফ্রান্স, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস ও যুক্তরাজ্য নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানায়।

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে অধিকাংশ জার্মান : জরিপ

এদিক রবিবার প্রকাশিত এক জরিপ বলছে, ৫৪ ভাগ জার্মান নাগরিক ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে সমর্থন করেন। আর ৩১ ভাগ জার্মান এর বিরোধীতা করেন।

জার্মানির ফরসা ইনস্টিটিউট জুলাই মাসে এক হাজার একজন উত্তরদাতাকে নিয়ে এই জরিপটি পরিচালনা করে। এতে দেখা গেছে, জার্মানির পূর্বাঞ্চলের বাসিন্দারা ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে বেশি মত দিয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর