শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মুক্তির আগেই ‘কুলি’র আয় ২৫০ কোটি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৭:১২

১৫ আগস্ট মুক্তি পাবে ভারতের দুটি বড় চলচ্চিত্র। একটি লোকেশ কানাগরাজের ‘কুলি’, অন্যটি অয়ন মুখার্জির ‘ওয়ার ২’। দুটি সিনেমাই তারকাবহুল, আলোচিত। তাই বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

যদিও লড়াইয়ের আগেই এগিয়ে আছেন রজনীকান্ত। তার মাল্টিস্টারার ‘কুলি’ অগ্রিম টিকিট বিক্রিতে হৃতিক-এনটিআরকে পেছনে ফেলে দিয়েছে।

স্যাকনিল্কের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘কুলি’ বিদেশে অগ্রিম বুকিং থেকে ইতোমধ্যেই ৩০ কোটি রুপি আয় করেছে। এর ফলে ছবিটি আন্তর্জাতিক বাজারে তামিল সিনেমার সবচেয়ে বড় উদ্বোধনী রেকর্ড গড়তে চলেছে, যা পেছনে ফেলবে থালাপতি বিজয়ের লিও-কে।

উল্লেখযোগ্য বিষয় হলো, লিও-এর পরিচালকও ছিলেন লোকেশ কানাগারাজ এবং এটি ২০২৩ সালে বিদেশি অঞ্চলে মুক্তির প্রথম দিনেই ৬৬ কোটি রুপি আয় করেছিল।

এদিকে মুক্তির আগেই ‘কুলি’ এখন পর্যন্ত আয় তুলে নিয়েছে ২৫০ কোটি রুপি। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ৩৭৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি ইতোমধ্যেই আন্তর্জাতিক, ডিজিটাল, মিউজিক ও স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে প্রায় ২৫০ কোটি রুপি আয় করেছে। জানা গেছে, এর আন্তর্জাতিক স্বত্ব বিক্রি হয়েছে ৬৮ কোটি রুপিতে।

এর ফলে লোকেশ কানাগারাজ পরিচালিত এই সিনেমাটি তামিল সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ চুক্তির রেকর্ড গড়েছে।

লোকেশ কানাগারাজ পরিচালিত কুলিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন এক ঝাঁক তারকা। এতে রয়েছেন নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র, শ্রুতি হাসান, সৌবিন শাহির প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর