শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯ কর্মচারী রিমান্ডে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৭:০৫

রাজধানীর নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার ৯ দোকান কর্মচারীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাবের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন শুকুর আলী, রোকন মিয়া, হৃদয় মিয়া, রাকিব, স্বপন, নুর হোসেন লিমন, সাজ্জাদ আহম্মেদ, আলী আকবর এবং সাজিদ হাসান।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক পাভেল আহমেদ তাদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, 'নিউমার্কেট এলাকায় খোলা মেলা জায়গায় এসব অস্ত্র বিক্রি করে। আবার ভাড়াও দেয়।

এর আশেপাশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। এসব অস্ত্র সুলভ মূল্যে বিক্রি করে, ভাড়া দিয়ে থাকে। এসব অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করছি।

'আসামিদের পক্ষে আবুল কালাম আজাদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন,'নিউমার্কেট এলাকায় যে কয়টি দোকান আছে আমার এলাকায় বটতলায় এরচেয়ে বেশি বিক্রি হয়। বিক্রি বন্ধ করে দেন। যুগ যুগ ধরে ওই এলাকায় এসব বিক্রি হয়ে আসছে। থানা থেকে অস্ত্র লুঠ হলো তা উদ্ধার না করে এসব উদ্ধার করছে।

রিমান্ড বাতিল চেয়ে তাদের জামিনের প্রার্থণা করছি।' উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনে রিমান্ডের আদেশ দেন।

এর আগে গতকাল শনিবার নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। এসব অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর